চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনে কোনো প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন: এমন কোনো ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি বলেন: নির্বাচনে কোনো প্রার্থীর এজেন্টদের হয়রানি করাটা কাম্য নয়। কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না। দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সিইসি কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে সিইসি বলেন: নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি। তারপরও বেশকিছু সহিংসতা এরই মধ্যে ঘটে গেছে, যেগুলো কাম্য ছিল না। তাই নির্বাচনে সহিংসতা ও নাশকতার পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে নির্দেশ দিচ্ছি। কোনো বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা বা নির্লিপ্ততার কারণে অনিয়ম বা সহিংস কোনো ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নুরুল হুদা আরও বলেন: রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এবারের নির্বাচন নতুন রেকর্ড গড়েছে, সব রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করছে। এই নির্বাচন ঘিরে এরই মধ্যে নির্বাচনি সামগ্রী সব জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে। আজ রাতের মধ্যে সব কেন্দ্রে এসব মালামাল পৌঁছে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবাংলাদেশ নির্বাচন কমিশনভোটসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT