প্রার্থিতা ফিরে পেলেন নাজমুল হুদা

ব্যারিস্টার নাজমুল হুদা একটি অফিসে বসে আছেন, তিনি সাদা চুল ও গ্লাস পরেছেন, পেছনে কাঠের আলমারি ও অফিসের আসবাবপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনের নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন কমিশন শনিবার বিকেলে এ রায় দেন।
এ রায়ের ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।
এর আগে গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করার সময় মনোনয়নপত্রে স্বতন্ত্র বা কোনো দলের কথা উল্লেখ করেনি বলে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।
পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন নাজমুল হুদা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





