চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীর গল্প ভাবনায় শুকুর চিত্রনাট্য ও ইতিবাচক বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৮
বিনোদন
A A

‘আমাদের এটি দ্বিতীয় কাজ। মানে আমার চিত্রনাট্যে ধারাবাহিকের নির্দেশনায় রয়েছেন রোকেয়া প্রাচী। তবে এবারের বৈশিষ্ট্য গল্প ভাবনা পুরোটাই প্রাচী আপার। শুধু চিত্রনাট্য সাজাচ্ছি আমি। ইতিবাচক বাংলাদেশ, দৃঢ়তার গ্রামীন বাংলাদেশকে তুলে ধরছি। কেবল দারিদ্র্য বিক্রির উদ্দেশ্য নিয়ে এ ধারাবাহিকটি করছিনা আমরা।’ বলছিলেন মাতিয়া বানু শুকু। ‘লাবন্য প্রভা’ শুকু।

তিনি বলেন, প্রাচী আপা পুরো গল্পের আঙ্গিক এবং চরিত্রগুলোর ধারণাগুলো দিয়েছেন। আমি কেবল সাজিয়েছি।’

একটি ধারাবাহিকের ৫২টি পর্ব শুট হয়েছে ইতিমধ্যে। শেরপুরে পাহাড়ি অঞ্চলে চলেছে শুটিং। ‘সোনালী দিন’ নামের নতুন মেগা সিরিয়ালটি নির্মাণ করছেন মূলত অভিনেত্রী হিসেবে পরিচিত তবে নির্মানেও নিজস্ব মুন্সীয়ানার ছাপ রাখা রোকেয়া প্রাচী।

প্রবাসী এক বাঙ্গালী তরুণী জারা বাবার কাছে আশির দশকের বাংলাদেশের গল্প শোনে। বন্যা, দারিদ্র্যপূর্ণ সে গল্প। একটি ছোট ছবি বানাতে চায় জারা। বাংলাদেশে আসে। তার বাবার পরিবারের কাছে। দাদা, ফ্রেমে ছবি হয় যাওয়া দাদী, বড় চাচা, দুই চাচাতো ভাই। ফুপু, ফুপা এবং ফুপুর গোপন প্রেমিক নিয়ে গড়ে উঠেছে ধারবাহিকটির গল্প। যে বাংলাদেশের গল্প বাবার মুখে শুনেছিল জারা, সারা বাংলাদেশ ঘুরে তার সঙ্গে বর্তমান বাংলাদেশের মিল খুঁজে পায়না। তাহলে সিনেমার বিষয়বস্তু কি হবে? ভাবতে থাকে জারা এবং তার এদেশীয় বন্ধুরা।

জারা চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। দাদা চরিত্রে আছেন সৈয়দ হাসান ইমাম এবং ফ্রেমবন্দী দাদী ডলি জহুর। বড় চাচা রাইসুল ইসলাম আসাদ ও চাচী শিল্পী সরকার অপু। চাচাতো দুই ভাই শতাব্দী ওয়াদুদ এবং রমিজ রাজু। ফুফু চরিত্রে আছেন চম্পা এবং ফুফা পিযুষ বন্দোপাধ্যায়। আর সবাইকে চমকে দিয়ে ফুফুর আরেক পছন্দের মানুষ হয়ে থাকছেন ইলিয়াস কাঞ্চন। ছোট চাচা এবং চাচীর চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন তৌকীর আহমেদ এবং তারিন।

জারার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন মনোজ কুমার এবং সোনিল।

ধারাবাহিকটি প্রসঙ্গে নির্দেশক অভিনেত্রী ও রাজনীতিবিদ রোকেয়া প্রাচী বলেন, রাজনীতি আমার দায়িত্ববোধ, পেশা নয়। আমার জীবিকা কিন্তু অভিনয় শিল্প। তাই জীবিকার তাগিদেই কাজ করা। জীবিকার সঙ্গে নিজস্ব চিন্তাকে গেঁথে দেওয়ার চেষ্টাতেই এই সোনালী দিন প্রচেষ্টা। আর কত আমরা দারিদ্র বিক্রি করব? বাংলাদেশ যে আগের মত নেই, এখনকার তরুণরা ভিন্নভাবে ভাবে। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে মাছের খামার দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার ইতিবাচক মানসিকতা রাখে।

এর পরের লটের শুটিং হবে যথাক্রমে উত্তরা, কক্সবাজার এবং সিলেট। নাটকটি প্রথমে ৫২ পর্ব পর্যন্ত শুট হবে জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, ২৬ পর্বের কাজ শেষ হয়েছে। দর্শক প্রতিক্রিয়ার ওপর ঠিক হবে ৫২ পর্ব বাড়বে কি বাড়বেনা।

কিছুদিন আগে মতিয়াবানু শুকুর লেখা ধারাবাহিক আপন ভুবন নির্দেশনা দিয়েছেন রোকেয়া প্রাচী। এটি চ্যানেল আইতে প্রচারের অপেক্ষায় রয়েছে। ‘সোনালী দিন’ প্রচারিত হবে বাংলাভিশনে।

ট্যাগ: মাতিয়া বানু শুকুরোকেয়া প্রাচীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এলজিএসপি

পরবর্তী

সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প, কিমের যাত্রা নিয়ে রহস্য

পরবর্তী
সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প

সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প, কিমের যাত্রা নিয়ে রহস্য

রিজভী

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা চলছে: রিজভী

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT