প্রাক্তন প্রেমিক প্রসঙ্গে যা বললেন মৌসুমী হামিদ

Three women dressed in vibrant Bengali traditional outfits, highlighting cultural beauty and diversity. Channel i News – চ্যানেল আই নিউজ
সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার- ২০১০’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শোবিজ অঙ্গনে তার শুরু। হয়েছিলেন রানার্সআপ, এরপর থেকে মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন তিনি।

এরপর তিনি সিনেমা জগতেও যাত্রা শুরু করেন।

লাক্স তারকা মৌসুমী হামিদের জন্ম সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। স্থানীয় স্কুল, কলেজে এইচএসসি শেষ করে খুলনার আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন তিনি।

মৌসুমী প্রথম অভিনয় করেন খালিদ মাহমুদ মিঠুর ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকে। তবে তাঁর প্রথম প্রচারিত নাটক মোস্তফা কামাল রাজের ‘বিয়োগ ফল’।

গেল সপ্তাহে অতিথি হয়ে আসেন টেলিফোনে সরাসরি দর্শকদের সাথে তারকাদের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চ্যানেল আই তারকা কথন’ এ।

কথা বলেন তার অভিনয় জীবন এবং তার আপকামিং সিনেমা ‘গোর’ নিয়ে।

এরপর তিনি একটি ‘র্যাপিড ফায়ার ইন্টারভিউ’ -তে অংশ নেন।

সেখানে তাকে প্রশ্ন করা হয় ‘কোন প্রসঙ্গটি উঠলে আপনি বেশি বিব্রত হন, আপনার উচ্চতার প্রসঙ্গ নাকি আপনার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ?’

উত্তরে তিনি বলেন ‘প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ উঠলে’







