প্রাকৃতিক মিষ্টতাসম্পন্ন উদ্ভিদ স্টেভিয়ার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঠাকুরগাঁয়। জেলার বাজারগুলোতে প্রতি কেজি স্টেভিয়া পাতা বিক্রি হচ্ছে দুই থেকে চার হাজার টাকায়।
স্টেভিয়া গাছের বংশ বিস্তার ও গুণাগুন যাচাই শেষে এর সম্ভাবনা খুঁজে পান বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা। ২০০১ সালে থাইল্যান্ড থেকে গাছ সংগ্রহ করে দীর্ঘ গবেষণার পর গত বছর থেকে শুরু হয় পরীক্ষামূলকভাবে চাষাবাদ। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করে সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট।
কৃষক বলছেন, স্টেভিয়া পাতার দাম নির্ধারণ ও সুষ্ঠু বাজার কাঠামো গড়ে তোলা হলে নতুন এই উদ্ভিদ চাষে আগ্রহ বাড়বে তাদের।
প্রাকৃতিক মিষ্টতাসমৃদ্ধ ঔষধি গাছ স্টেভিয়ার নির্যাস ডায়াবেটিক রোগের মহৌষধ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







