মুখের ত্বক সুন্দর, হাত পায়ের ত্বকও সুন্দর। তারপরও মনের মতো স্লিভলেস ড্রেস, ফ্যাশনেবল ব্লাউজ পড়তে পারছেনা। কারণ মুখ, হাত পা নিয়ে আমরা সচেতন বলে এগুলোর যত্নে করে থাকি অনেক কিছুই। কিন্তু ভুলে যাই শরীরের অবাঞ্চিত কিছু কালো দাগের কথা। যদিও এসব কালো দাগ কারো চোখ এড়ায়না। মাটি করে দেয় সব সৌন্দর্য আর সাজ সজ্জাকে।
পায়ের গোড়ালি, হাঁটু, হাতের কনুই, হাতের নিচে, চোখের নিচে প্রায় দেখা যায় কালো দাগ। অবহেলা করতে করতে এই দাগগুলো একসময় স্থায়ী হয়ে যায়, আরো প্রকট আকার ধারণ করে। এসব স্থানের দাগ দূর করতে বাজারের বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে অনেকেই ভয় পান। কারণ স্থানগুলো খুব সেনসেটিভ। আর নয় দুশ্চিন্তা। এখন থেকে ঘরে বসেই প্রাকৃতিক উপাদান দিয়ে দূর করতে পারবেন এইসব অবাঞ্চিত কালো দাগ। মুখ, হাত-পায়ের মতো সুন্দর করে তুলতে পারবেন শরীরের এইসব স্থানগুলো।
আপেল: ত্বকের যত্নে আপেলের গুণের কথা সবাই জানে। আর এই আপেল দিয়ে সহজেই দূর করা যায় এইসব অবাঞ্চিত কালো দাগ। আপেল ভালো করে বেটে বা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ১০ মিনিট লাগিয়ে রাখুন স্থানগুলোতে। খুব শীঘ্রই পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন।
কমলার খোসা: কমলার খোসায় আছে সাইট্রিক এসিড। যা মুখের বিভিন্ন দাগসহ দূর করে থাকে অন্যান্য দাগও। কমলার খোসা একদম শুকিয়ে গেলে তা বেটে পেস্ট করে নিতে হবে। দুই চামচ কমলার খোসার পেস্ট ও ২ চা চামচ গোলাপজল মিশিয়ে কালো স্থানগুলোতে ১০ মিনিট ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১দিন ব্যবহার করে পাবেন অনেক উপকার।
দুধ: প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে দুধ। ত্বককে সুন্দর করে তুলতে কোনো বিকল্প নেই দুধের। কথিত আছে প্রাচীন গ্রিসে রাণীরা তাদের ত্বকের কালো দাগ দূর করতে দুধ ব্যবহার করতেন। কোলো দাগ পড়া স্থানগুলোতে সপ্তাহে ২ দিন দুধ ম্যাসাজ করলে কেটে যাবে কালচে ভাব।
শশা: প্রতিদিন অন্ত্যত ১০ মিনিট চোখে শশার রস লাগিয়ে রাখলে চোখের নিচের চামড়া হয়ে ওঠে মসৃণ ও টান টান। প্রতিদিন ঘাড়, গলাসহ শরীরের কালো হয়ে যাওয়া স্থানগুলোতে ভালো করে শশা দিয়ে ঘষলে খুব তাড়াতাড়ি পরিস্কার হয়ে যাবে স্থানগুলো।
লেবু: অনেকেই চুলের যত্নে লেবুর গুণের কথা জানেন ও ব্যবহারও করে থাকেন। কনুই, হাঁটুরসহ কালচে দাগ দূর করতে লেবুর কোনো বিকল্প নেই । তবে লেবুতে প্রচুর এসিড থাকায় লেবু দিয়ে স্থানগুলো ঘষার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে লোশন লাগাতে হবে।
নারকিলে তেল: প্রায় সবার মধ্যে একটি ভুল ধারণা আছে যে তেলে ত্বক কালো হয়ে যায়। কথাটি একদমই ভুল। বরং যুগের পর যুগ ত্বক উজ্জ্বল করতে ব্যবহৃত হয়ে আসছে তেল বিশেষ করে নারিকেল তেল। গোসলের আগে ১০ মিনিট কালচে দাগ পড়া স্থানগুলোতে তেল ম্যাসাজ করলে ধীরে ধীরে ময়লা কেটে যাবে। অবাঞ্চিত কালো দাগ চলে যাবে।






