প্রাইভেট কারে প্লেনের আঘাত, নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৫ জন।
ক্যালিফোর্নিয়ার একটি রাস্তায় ছোট ওই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের উপর পড়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই গাড়ির এক আরোহী মারা যায়। আর প্লেনের পাইলটসহ ৫ আরোহী আহত হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এর আগে, ২০০০ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্রিওয়ে নামের ওই রাস্তায় সফলভাবে একটি বিমান অবতরণ করেছিলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






