প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে মাশরাফি বাহিনী

নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী। ম্যাচের শুরুতেই আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন ইমরুল কায়েসও।
এর পরই বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়েছে। বর্তমান ব্যাটিংয়ে মুশফিক ও সাব্বির ব্যাট করছে।
ইনজুরি কাটিয়ে এ ম্যাচের সেরা একাদশে খেলার কথা থাকলেও পেসার মোস্তাফিজুর রহমান দলে নেই। তবে বোলিং করতে পারেন তিনি। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ২০৭/৫, ৩৬.১ ওভার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



