সমাজকথন

‘প্রশ্ন ফাঁস আমাদের জাতীয় লজ্জা’

‘প্রশ্ন ফাঁস আমাদের জাতীয় লজ্জা’

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাকে জাতীয় লজ্জা বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

ইমরান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘‘এসএসসির গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এটা মোটামুটি নিশ্চিত। একটা জাতির জন্য প্রশ্ন ফাঁসের চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু নেই। এই জাতীয় লজ্জা থেকে আমাদের কি কোনো পরিত্রাণ নেই?

সরকারের কাছে দাবী জানাই প্রশ্ন ফাঁসের মতো কলঙ্কজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে গণিতসহ প্রশ্ন ফাঁসকৃত সকল পরীক্ষা বাতিল করে পুনরায় নিন।’’

ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাস
ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাস

এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসির গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। রোববার পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয় বলে অনেকে অভিযোগ করে। শুধু ঢাকা নয়; রাজশাহী, কুমিল্লাসহ অন্য বোর্ডের প্রশ্ন ফাঁসেরও অভিযোগ আছে।

বিষয়:প্রশ্নফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…