চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
আদালত
A A

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয়  ও প্রশাসনিক কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় সরকারের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোঘণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুলসহ এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ২০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে পাঁচ সদস্যের যে বিচারবিভাগীয়  তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁসের সঙ্গে কারা জড়িত এবং তাদের শাস্তি কী হওয়া উচিত, তা খুঁজে বের করা এবং নির্ধারণ করা।

সেই সঙ্গে আদালত বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে আর একটি প্রশাসনিক কমিটি করে দিয়েছেন। পাঁচ সদস্যের এই কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁস প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, কী কী সমাধান আছে, সেগুলো নির্ধারণ করা।

আদেশের পর রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, আজকের এই আদেশের কপি পাওয়ার সাত দিনের মধ্যে কমিটিকে কাজ শুরু করতে বলা হয়েছে।এবং কাজ শুরু করার ৩০ দিনের মধ্যে এই কমিটি দুটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রশ্নফাঁসের ঘটনা মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে হাইকোর্ট বলেন, যে কোনোভাবেই তা বন্ধ করতে হবে। উচ্চ আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে।

Reneta

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষাপটে পরীক্ষা বাতিল সহ কয়েকটি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুর নাহার সিদ্দিকা, শিকদার মাহমুদুল রাজি, মোহাম্মদ রাজু মিয়া ও আইনজীবী নূর মুহাম্মদ আজমী।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হতে থাকে। এ নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁসহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT