বাংলাদেশ

প্রশ্নফাঁসের ‘মূল হোতা’সহ আটক ১৪

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের টানা অভিযোগের মধ্যেই এই চক্রের মূল হোতাসহ ১৪ জনকে আটকের কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ঢাকা ও ফরিদপুর থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটকৃতরা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করে আসছিল।

এ চক্রের মূল হোতা ফাহিম। শিক্ষা ভবনের কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হতে থাকে।

এ নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।

বিষয়:২০১৮ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…