চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রশাসনের উচিত রেইনট্রি হোটেলটি বন্ধ করে দেয়া’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৫:৩৫ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার ওই রাতে আপত্তিকর কোনো কিছু ঘটেনি এমন বক্তব্যে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ ধর্ষকদের পক্ষ নিয়ে কাজ করছে। তাই প্রশাসনের উচিত এই হোটেলটি বন্ধ করে দেয়া। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে খুশি কবির, ইমরান এইচ সরকার ও সুপ্রীতি ধর তাদের দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন।

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন: রেইনট্রি কর্তৃপক্ষ যা বলেছে তা খুবই সন্দেহজনক। তারা ধর্ষকদের পক্ষ নিয়ে কাজ করছেন। ধর্ষকদের সাহায্য করতে তারা এ ধরণের মন্তব্য করেছে। সাধারণ হোটেলে যেখানে সিসি ক্যামেরার আওতায় থাকে সেখানে বনানী এলাকার দামি হোটেলে সিসি ক্যমেরা অকেজো থাকা খুবই হাস্যকর।

তিনি বলেন, রেইনট্রি কর্তৃপক্ষের এমন বক্তব্যর পর সরকারে পুরোদমে তদন্ত করা উচিত। বলা যায় না এই হোটেলকে ব্যবহার করে এর আগেও এ ধরনের ঘটনা আগে ঘটেছে কি না এবং তাদের রক্ষায় আগেও তারা এমন কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

খুশি কবির আরো বলেন, যেখানে ধর্ষকরা ঘটনার কথা স্বীকার করেছে সেখানে রেইনট্রি কিভাবে বলছে ওই রাতে কিছুই হয়নি? তারা কথাগুলো কিভাবে এতো আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন? তাহলে কী তাদের কাছে কোনো প্রমাণ আছে? আর যদি প্রমাণ না থাকে তাহলে কথাগুলো তারা কেন বলছে, প্রশাসনের উচিত এ বিষয়গুলো কঠোরভাবে তদন্ত করা।

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, হোটেল রেইনট্রি মূলত ধর্ষকদের আখড়া। এই হোটেলে দীর্ঘদিন ধরে একটি চক্র এই ধরনের কর্মকাণ্ড করে আসছে। তাই রেইনট্রির বক্তব্যে আমি অবাক হইনি। কেননা তাদের যে ধরনের বক্তব্য দেয়ার কথা, তারা সেই ধরনের বক্তব্য দিয়েছে।

এতো বড় একটি হোটেলে ক্যামেরা নেই এবং ধর্ষক সাফাতের কোনো বডিগার্ড তারা দেখেননি ধর্ষকদের কতোটা পক্ষ নিলে এই কথাগুলো বলা যায়। তাই সরকারের উচিত হোটেল রেইনট্রি খুব শীঘ্রই বন্ধ করে দেয়া। আর এই হোটেলে যারা এ ধরনের কর্মকাণ্ড প্রায় করে থাকে সেই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।

Reneta

সাহসী ওই দুই তরুণীকে ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, তারা ভয়কে জয় করে সবাইকে সত্যটি জানিয়েছে। সমাজ আজও তাদের জন্য বেঁচে আছে। আমরা প্রয়োজনে তাদের হয়ে লড়ব। প্রয়োজনে রাস্তার আন্দোলন আরও কঠোর হবে। ধর্ষণের অভিযুক্তরা যত বড় হোক না কেন আমরা তাদের শাস্তি চাই।

উইমেন চ্যাপ্টার এর সম্পাদক সুপ্রীতি ধর বলেন, এতো আলোচনা ও সমালোচনার পর রেইনট্রি কর্তৃপক্ষ বলছে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। তাদের কাছে জানতে ইচ্ছে করছে কোন পর্যায় পর্যন্ত গেলে আপত্তিকর হবে। আসলে ধর্ষকদের সঙ্গে সুর মেলাচ্ছে রেইনট্রি। এই হোটেলের কথা শুনে এখন ছোট হোটেলগুলো অপরাধ করার আরও সুযোগ পাবে। এই হোটেলটি নিয়ে সরকারের তদন্ত করা উচিত। তারা কেন এই ধরনের বক্তব্য দিলেন সেটিও তদন্ত করা উচিত।

তিনি বলেন, সবসময় দেখেছি যে ধর্ষক সে সমাজে ঘুরে বেড়ায় আর যে ধর্ষণের শিকার সে জীবনের সবকিছুই হারিয়ে ফেলে। যতোদিন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে না, প্রধানমন্ত্রী এবং প্রশাসন কঠোর হবে না, ততোদিন পর্যন্ত সমাজ থেকে এগুলো বিদায় নেবে না।

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এরপর ধর্ষকরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

প্রাণনাশসহ বিভিন্ন হুমকি উপেক্ষা করে ঘটনার একমাসের বেশি দিন পর ওই দুই তরুণী ৪ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করতে যান।

তবে থানা পুলিশ মামলা না নিয়ে তাদেরকে হয়রানী করে বলে অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পর ৬ মে ওই অভিযোগ লিপিবদ্ধ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণবনানীতে ধর্ষণহোটেল রেইনট্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর বাসাবো ও স্বামীবাগ লেনে রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT