রাজধানীর বাসাবো এলাকায় সড়ক সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ির পর মেরামতের কাজ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী| আরেক এলাকা গেন্ডারিয়ার স্বামীবাগ লেনে খানাখন্দ আর উঁচু-নিচু রাস্তায় বহু বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন সেখানকার অধিবাসীরা| ভুক্তভোগীরা বলছেন, এসব এলাকায় যানবাহন চলাচল ও হাঁটাচলা করাও কষ্টসাধ্য|






