বিনোদন

প্রশংসায় ‘স্ফুলিঙ্গ’র প্রথম গান, সম্পর্কের জটিল আভাস

নিরবতা ও প্রেমের মুহূর্তে দুইজন যুবক-যুবতী lying on railway tracks. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবতা ও প্রেমের মুহূর্তে দুইজন যুবক-যুবতী railway tracks-এ lying, শান্ত ও রোমান্টিক পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রশংসিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ এর পর আবারও ছবি নিয়ে আসছেন দর্শকপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদ। নতুন ছবির নাম ‘স্ফুলিঙ্গ’। ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম গান ‘তোমার নামে’।

গানটি গেয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ। কথা ও সুর পিন্টু ঘোষের। সঙ্গীতায়োজনে ছিলেন পিন্টু ঘোষ ও রোকন ইমন।

গানে ঠোঁট মেলাতে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলা, জাকিয়া বারী মমসহ একাধিক অভিনেতাকে। স্টেজ পারফর্মের সময় কিছু ফ্ল্যাশব্যাক সিনে দেখা গেছে পরীমনির সাথে শ্যামল মাওলার সম্পর্কের গল্প! একই অভিনেতাকে মম’র সাথেও সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে!

‘স্ফুলিঙ্গ’ ছবির শুটিং সম্পন্ন করেছেন নির্মাতা। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ১৭ মার্চ ছবিটি মুক্তি পাবে ছবিটি বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তৌকীর আহমেদ।

বর্তমানে ‘স্ফুলিঙ্গ’র পোস্ট প্রোডাকশনের কাজে কলকাতায় আছেন তিনি। ‘স্ফুলিঙ্গ’ কোথায় মুক্তি পাচ্ছে, প্রেক্ষাগৃহে নাকি কোনো ওটিটি প্লাটফর্মে? এমন প্রশ্নে শুক্রবার দুপুরে সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে জানান, ‘এখন পর্যন্ত সিনেমা হলের কথায় ভাবছি। কোনো ওটিটি প্লাটফর্মের সাথে আমাদের এখনও কথা হয়নি, তবে এমনটা হতেও পারে!’

পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামী ১৮/২০ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তৌকীর।

তারকাবহুল ‘স্ফুলিঙ্গ’র শুটিং শুরু হয়েছিলো গত ১১ ডিসেম্বর। টানা শুটিংয়ে ছবির কাজ শেষ করেছেন নির্মাতা। ছবিতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবুর মতো দাপুটে সব অভিনেতা।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত স্ফুলিঙ্গের কাহিনী তরুণদের একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে সিনেমায়।

বিষয়:আবুল হায়াত জাকিয়া বারী মম তৌকীর আহমেদ পরীমনি পিন্টু ঘোষ ফজলুর রহমান বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…