চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজকের পাঠানো ‘নোটিশ’ নিয়ে যা বললেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং শেষ। বাকি আছে ডাবিং। তাও মাত্র দুতিন দিন লাগবে! কিন্তু এরইমধ্যে নায়ক শাকিব খান ডাবিং এর জন্য সময় দিচ্ছেন না এই অভিযোগ এনে ছবির প্রযোজক সেলিম খান তার বিরুদ্ধে এফডিসির পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি ও তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

অভিযোগপত্রে শাকিবের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ তুলে ধরেন প্রযোজক। তবে বিষয়টি মাথায় তুলছেন না শাকিব। প্রযোজকের লিখিত অভিযোগকে থোরাই কেয়ার করে শাকিব খান বললেন, ‘আলোচনায় আসার জন্যই প্রযোজক সেলিম খান হয়তো নোটিশ দিয়েছেন।’

দুবাই থেকে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন শাকিব খান। দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, নোটিশ পাঠানোর বিষয়ে আমি কিছুই জানি না। আর কেনোই বা নোটিশ দেয়া হলো সেটাও জানি না। হয়তো আলোচনায় আসতেই এমনটা করা হয়েছে।

Banglabid

‘একটু প্রেম দরকার’-এর ডাবিং না করা প্রসঙ্গে শাকিব বলেন, দেখুন, ‘একটু প্রেম দরকার’-এর শুটিংয়ের পর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো আরো বেশকিছু বিগ প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। শিগগির ‘আগুন’ ছবির শুটিংয়ে আউটডোরে যাবো, কিন্তু তার আগেই সব পুরনো ও অসমাপ্ত কাজগুলো শেষ করবো। এভাবেই তো সবার সাথে কথা দেয়া। পুরনো কাজগুলো শেষ করে নতুন কাজ শুরু করবো, এই পরিকল্পনা সবাই জানেন। তাহলে আবার নোটিশ কেন!

প্রযোজকের নোটিশ পাঠানোর বিষয়টিকে অপেশাদারি মনোভাব উল্লেখ করে শাকিব বলেন, এই সময়ে শাপলা মিডিয়া বেশ ভাল করছে। তাদের বেশ কয়েকটা ছবি আমি করেছি। হিট ছবি তাদের উপহার দিয়েছি। কিন্তু হঠাৎ কী এমন হলো, যার জন্য সারা দেশ জানিয়ে নোটিশ পাঠাতে হলো! ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার (সেলিম খান) মতো প্রযোজকের আরো পেশাদার হওয়া উচিত।

এদিকে এই বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন ‘একটু প্রেম দরকার’ ছবির পরিচালক শাহীন সুমন। বুধবার দুপুরে তিনি বলেন, শাকিব খান এই সময়ের ব্যস্ততম অভিনেতা। আমার এই ছবির জন্য আগামি রবি, সোম ও মঙ্গলবার এই তিনদিন ডাবিংয়ের সময় দিয়েছেন শাকিব। আশা করছি এরপর ছবির কাজ সম্পন্ন করে প্রযোজকের হাতে তুলে দিতে পারবো।

Reneta

গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিলো ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং। ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানডনমিশা সওদাগরশাকিব খানশাপলা মিডিয়াশাহীন সুমনশিবা সানুসাদেক বাচ্চুসাবেরী আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

পরবর্তী

ব্যাংক হিসাবের ৫১ শতাংশই কৃষকের

পরবর্তী

ব্যাংক হিসাবের ৫১ শতাংশই কৃষকের

'সাহো'র ক্ষত ভুলে নতুন ছবির জন্য প্রস্তুত প্রভাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT