অশুভ শক্তির হুমকির মধ্যেই শিক্ষা নিয়ে এগিয়ে চলছে নেত্রকোনার নিভৃতপল্লীর বিদ্যাভুবন শিক্ষা প্রতিষ্ঠানটি। উদ্যোক্তা বলছেন, এসবের মধ্যেই মানসম্মত বিশ্ব নাগরিক হয়ে ওঠার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে তারা।
বিদ্যাভুবন স্কুলের এগিয়ে চলার গল্প এখন স্থানীয়দের অভিভাবক আর সচেতন মানুষদের মুখে মুখে। এটি স্থানীয় একমাত্র স্কুল যাদের শিক্ষার্থীরা সবাই শুদ্ধ করে কথা বলে।
স্কুলটি প্রতিষ্ঠার পর স্থানীয় প্রভাবশালী কিছু মানুষের রোষানলে পরে উদ্যোক্তরা। কোন ভাবেই যেন স্কুলটি এগিয়ে যেতে না পারে চলে সেই চেষ্টা। শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ কিছু মানুষ নেপথ্যে থেকে স্কুলটি পরিচালনার জন্য দিয়ে আসছে অর্থ সহায়তা ও পরামর্শ।
বিদ্যাভুবনের উদ্যোক্তারা বলেছেন, সুবিধা বঞ্চিতদের মধ্যে মানসম্মত শিক্ষা এবং তারা যেন নিজেদের বুঝতে পারে, স্বপ্ন দেখতে পারে ও বাস্তবায়ন করতে পারে এমন ধারা থেকেই তাদের এই প্রচেষ্টা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









