চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধি বেড়ে ৮.১৫ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

চূড়ান্ত হিসাবে গত ২০১৮-১৯ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির আকার দাঁড়িয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ। গত মার্চে খসড়া হিসাবে ২০১৮-১৯ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ১৩ হবে বলে প্রক্কলন করা হয়েছিল। সেই হিসাবে শুন্য দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি বেশি হয়েছে। এছাড়া তার আগের অর্থবছর (২০১৭-১৮) প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী বৈঠকে (একনেক) প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেছে পরিকল্পনা কমিশন। কমিশনের অধীনে থাকা জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া এ তথ্য তুলে ধরেন তারা। পরে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি ছিল ৭ দশমিক ১১ শতাংশ আর ২০১৬-১৭ অর্থবছরে ছিল ৭ দশমিক ২৮ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী জানান, গত অর্থবছরে মাথাপিছু আয় প্রাথমিক হিসেবে যা ছিল সেটাই আছে। অর্থাৎ ১ হাজার ৯০৯ ডলার । তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অঙ্কে কিছুটা সুবিধা পাওয়া গেছে। যেমন প্রাথমিক হিসেবে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৬০ হাজার টাকা। এখন চূড়ান্ত হিসেবে সেটি দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৪০ টাকা।

এর আগে, গত ১৯ মার্চ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২০১৮-১৯ অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৮ দশমিক ১৩ শতাংশে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, এখন থেকে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর দ্রুত যাতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিডিপি প্রবৃদ্ধিমাথাপিছু আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT