চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

ভারতে মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়েও কম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শিরোনামে একটি প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আইএমএফ বলেছে, চলতি বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ১০ দশমিক ৩ শতাংশ সংকুচিত বা কম হবে। এর আগে জুন মাসে আইএমএফ বলেছিল, ভারতের জিডিপি কমতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।

তবে জুনের ধারণার চেয়েও এবার জিডিপি প্রবৃদ্ধি আরো আশঙ্কাজনক হারে কমবে বলে জানালো আইএমএফ। চলমান করোনাভাইরাসের সংক্রমণের কারণেই জিডিপি প্রবৃদ্ধি আশঙ্কাজনক হার কমবে বলে মনে করছে সংস্থাটি।

আইএমএফের ধারণা, যেখানে বাংলাদেশের জিডিপি ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮৮৮ ডলার, সেখানে ভারতের জিডিপি হতে পারে ১৮৭৭ ডলার।

তবে আইএমএফ বলছে, ২০২১-এ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। তখন জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ৮ শতাংশ। যা চীনের দেয়া পূর্বাভাসের চেয়ে বেশি হবে।

Reneta

চীন বলেছিল, এ সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ২ শতাংশ।

বিশ্বব্যাংক এবং আইএমএফের বার্ষিক সভায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ এবং ২০২১ সালে তা হতে পারে ৫ দশমিক ২ শতাংশ।

জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশের পেছনে পড়ার আশঙ্কার জন্য ভারতের মোদি সরকারের ভুল নীতিকেই দায়ী করেছেন দেশটির বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গাঁধী।

তিনি ট্যুইট করে বলেছেন, ৬ বছরে বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির সাফল্য হল, বাংলাদেশ ভারতকে টপকে যেতে চলেছে।

ব্রিকসের (ব্রাজিল, চিন, রাশিয়া, এবং ভারত এই চার দেশকে নিয়েই গঠিত হয়েছে ব্রিকস) দেশগুলোর মধ্যে চলতি বছরে ভারতীয় অর্থনীতিই সবচেয়ে বেশি সঙ্কুচিত হতে পারে বলে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের পূর্বাভাস।

সংস্থাটির ধারণা, ব্রাজিলের অর্থনীতি ৫ দশমিক ৮ শতাংশ হারে, রাশিয়ার অর্থনীতি ৪ দশমিক ১ শতাংশ হারে এবং দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ৮ শতাংশ হারে সঙ্কুচিত হতে পারে।

তবে একমাত্র ব্যতিক্রম হল চীন। তাদের অর্থনীতি ১ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআন্তর্জাতিক মুদ্রা তহবিলকরোনাভাইরাসজিডিপি প্রবৃদ্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শাকিবের কথায় মনে হচ্ছিল, আমি তার আপন বড়ভাই’

পরবর্তী

লাশ পরিবহনের ফ্রিজার বক্স থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

পরবর্তী

লাশ পরিবহনের ফ্রিজার বক্স থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

পুরনো ছবি

শুক্রবার থেকেই খুলছে দেশের সব প্রেক্ষাগৃহ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT