চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাস জীবন: কল্পনার মন বাড়ির আঙিনায়

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
৩:১৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
প্রবাস সংবাদ
A A

আমার সোনালী অতীত, ইচ্ছের পালকগুলিকে নীল আকাশে দুর্নিবার উড়িয়ে দেয় কৈশোরে ফিরে যাওয়ার ডাক । নদী বিধৌত পদ্মার ভরা যৌবন আর তারুণ্যের জয়গানের রং মাতানো সোনালী অতীত ধরে অনেক সময় নিজেই হারিয়ে ফেলেছি নিজেকে। মনের ভুলেও নদীর কলতান, জেগে থাকা চর, দুষ্টু ছেলেদের বৃষ্টির নিচে ফুটবল খেলায় মেতে ওঠা আর ঝরের দিনে আম কুড়ানোর সেই স্মৃতি সুদূর প্রবাসে থেকেও পারিনি ‌‌ ভুলতে।

জীবনে চলার পথে কত কথাই না মনে করিয়ে দেয়। অতীত ভুলে থাকা যেমন সহজ নয়, তেমনি বয়সের সাথে সাথে সবকিছু কেন জানি ম্লান হয়ে যায়।

পাহাড়ের পাদদেশ, বৃক্ষের ছায়ারাজি, ঝর্ণাধারা আর বরফাচ্ছন্ন কানাডার প্রবাস জীবনে বড় অগোছালো সময়ের সিঁড়িতে বসে অশ্রুসিক্ত নয়নে আজ সব মনে পড়ে। মাগো- তুমি নেই, কখনো মনে হয় না। এই তো তুমি আমার পাশে থেকে কত কথাই না বলছো। ওপারে ভালো থেকো মা। তুমি না থাকায় রাজবাড়ীকে আর বাড়ি মনে হয় না।<

বন

মনে পড়ে সেই ক্লান্ত পরিশ্রান্ত ঘুমের কাঁতরে সারারাত জেগে থাকা। রাস্তার পাগলির সকালে টংয়ের দোকানে চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে খাওয়া, রাতের কথা ভেবে পাগলিটির হাতের সঙ্গে শীতে সারা শরীর কেঁপে উঠার কথা। ক্লান্ত শরীরে তার চেহারায় স্পষ্ট নির্ঘুম রাতের ক্লান্তিহীন সংগ্রামের কথা– সবই আজ মনে পড়ে।

সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেও যেন রূপ বদলায়। চিন্তা-চেতনায় আসতে থাকে পরিবর্তন। দিন যায়, থাকে কথা, থাকে না সময়, মাস আর বছর। মায়ের বুকে মাথা রাখা সেই ছোট্ট শিশুটিও একদিন বড় হয়।

Reneta

মাগো তোমার বড় হওয়া সেই ছোট্ট শিশুটি একদিন কাঁচের ভাঙা আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। চেনা-অচেনার হাত ধরে উল্টো পথে হাঁটতে থাকে। যদি কখনও দেখা মেলে নিজের অস্তিত্বের আঁকড়ে ধরা খড়কুটোর।

হায়রে মানুষ! রঙিন চশমার দিন শেষ হতে না হতেই আসে নতুন দিন। চিন্তা-চেতনায় আসে পরিবর্তন। অস্তিত্বের রহস্যময়তা ও কালস্রোতে কুটের মতো ভেসে যাওয়া বেদনাহত জীবন খুঁজতে থাকে ভেতরের মানুষটাকে। খুঁজতে থাকে খেলার পিছনের খেলাকে। সময়ের সিঁড়িতে জীবনকে তো আর আটকানো যায় না। জীবনটা হয় ইতিহাস।জীবন সায়াহ্নে এসে চেতনারও যে পরিবর্তন হয়, তা তার কোনো কাজেই আসে না। নিজের চেনা মুখ হয়ে যায় অচেনা।

জীবনের স্বাদ নিতে আসা সেই মুখোশকে কখনই ভেতর থেকে বিচ্ছিন্ন করা যায় না। তারপরও মানুষ থেমে থাকে না। মানুষ থেকে জন্ম নেয় আরেকটি মানুষ। হিংসা বিদ্বেষ, লোভ লালসার উন্মমত্ততায় হারিয়ে ফেলে নিজেকে।

সুদূর প্রবাসে বসে সারাক্ষণ কেবল মনে হয় গ্রামের রাস্তার আঁকাবাঁকা পথ, গুরুজন,  আর মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ।নৈতিক শিক্ষা আর আত্মিক পরিশুদ্ধতায় কত পরিবর্তন। নতুন প্রজন্মের সংস্কৃতি থেকে বিচ্ছিন্নতা আর কৃত্রিম আলোয় আলোকিত হবার সে কি চেষ্টা! ক্রমে ক্রমে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য, আর ম্লান হয়ে যাওয়া বাংলার সংস্কৃতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্ষুদে বার্তাগুলো প্রবাস জীবনে দেশের মায়া বয়ে বেড়ায়। কল্পনায় মন চলে যায় গ্রামের বাড়ির আঙিনায়। গ্রামের মাটির বাড়ির বাইরে রাস্তার ধারে গাছের ছায়ায় বাঁশের চাঙে শুয়ে অলস দুপুর পার করা। যেখানে নেই কোনো তাড়াহুড়ো। জীবন চলেছে দুপুরের অলস বাতাসের গতিতে এলোমেলোভাবে।আর মানুষের চিরাচরিত স্বভাব মনের অজান্তেই আবারও কৈশোরে ফিরে যাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবাস জীবনপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT