চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী কল্যাণ কার্ড বিতরণে এবারও শীর্ষে জেদ্দা কনস্যুলেট

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৯:২৮ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

প্রবাসীদের বিভিন্ন সেবা সম্বলিত বাংলাদেশ সরকারের চালু করা প্রবাসী কল্যাণ কার্ড বিতরণে অন্যান্য বছরের মতো বিদেশি সবকয়টি দূতাবাস কনস্যুলেট ও মিশন গুলোকে পিছনে ফেলে শীর্ষে রয়েছে সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট।

মঙ্গলবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

সর্বশেষ পরিসংখ্যানে ২৪টি মিশনের মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮১৭৮৯ জন প্রবাসীকে এই কর্মসূচির আওতায় এনে মিশনগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি ৪১২০৭ জন রয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর পর রয়েছে রিয়াদ দূতাবাস।

সর্বশেষ তথ্য অনুযায়ী রিয়াদ দূতাবাস ২১০৭৪ জন, ইটালির মিলান ৪৭৮৯ জন,রোম ৪০২৭ জন, মালদ্বীপ ২৬, অস্ট্রেলিয়া ১৯২, মিশর ১৪৮, গ্রীস ২২৩১, ওমান ১৪২, জেনেভা ৭, দুবাই ৪০৭৯, আবুধাবি ১১২৩, কুয়েত ১৮৩৩, বাহারাইন ১৮০, কাতার ১৮৩, লিবিয়া ১৭, জাপান ১২, স্পেন ১২১, মাওরিটিওস ৩, লেবানন ৯, মালয়েশিয়া ৪৮, সিঙ্গাপুর ৫৮, জর্ডান ১৩৭ এবং ইরাক ১৫০ জনকে এই কর্মসূচির আওতায় আনতে পেরেছে।

২০১৭ সালের জুন মাস থেকে শুরু হওয়া এই কার্যক্রম একমাত্র সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট ছাড়া তেমন সাড়া ফেলতে পারেনি অন্য কোন দেশের দূতাবাস বা কনস্যুলেট।

জেদ্দা, রিয়াদ মিলান,রোম, গ্রীস, দুবাই ছাড়া প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধন এর এই চিত্র দেখে অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিদের সার্থ বিষয় নিয়ে কাজ করেন প্রবাসী বিভিন্ন কমিউনিটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Reneta

তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিকট দাবি জানান নিস্ক্রিয় যেসব মিশন সে সব মিশনকে জবাব দিহিতার আওতায় এনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।বহির্বিশ্বে কর্মরত রয়েছেন এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এইসব প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ২০১৭ সালে নিবন্ধনের আওতায় আনার মাধ্যমে প্রবাসীদের মেধাবী সন্তানদের জন্য প্রতি বছর শিক্ষা বৃত্তির সুবিধা, সন্তানদের বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী কোটায় ভর্তির সুযোগ, বিপদগ্রস্ত প্রবাসী কর্মীকে বিদেশ হতে দেশে প্রত্যাগমনের ব্যবস্থা, মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তরের সময় বিমান বন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে দেশের অভ্যন্তরে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান, প্রবাসে মৃত্যু হলে মৃত কর্মীর পরিবারকে ৩লাখ টাকা আর্থিক অনুদান, বিপদ গ্রস্থ প্রবাসীকে প্রত্যাগমনের ব্যবস্থা ছাড়াও প্রবাসী কল্যাণ কার্ড এর থাকলে সর্ব নিম্ন সুদে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে বাড়ি বানানো , ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এই কর্মসূচী চালু করেন।

অন্যদিকে প্রবাসী কল্যাণ কার্ড সম্পর্কে জানেনই না বেশির ভাগ প্রবাসী। সাধারণ প্রবাসীদের মনে করেন এই জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন এর কথা বলছেন জেদ্দা বাংলাদেশের কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেন জেদ্দা কনস্যুলেট এর শ্রম উইং এর কর্মতৎপরতার কারণে প্রবাসীদেরকে এই কর্মসূচির আওতায় আনতে পেরেছেন তবে গত ১৬ মাস যাবত বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে কর্ম তৎপরতায় কিছুটা বিঘ্ন না ঘটলে জেদ্দা অঞ্চলের লক্ষাধিক প্রবাসীকে এই কর্মসূচির আওতায় আনা যেত বলে মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দা কনস্যুলেটদূতাবাসপ্রবাসী কল্যাণ কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT