চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ-চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:৫৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের এক সুধী সমাবেশে প্রবাসীদের মাঝে জাতর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

এতে প্রবাসীরা দেশমাতৃকার উন্নয়নে অতীতের মতো আগামীতেও বাংলাদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে।

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থায়ী বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এ আহ্বান জানান।

দূতাবাসে বিভিন্ন সেবা নিতে আসা প্রবাসীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধুর কর্মজীবন সম্পর্কে তুলে ধরতে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু মঞ্চ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি জানান।

গোলাম মসিহ দূতাবাস এবং প্রবাসী সহায়তা কেন্দ্র থেকে কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের সাথে যেন কোনো ধরনের অন্যায় আচরণ না করা হয় উপস্থিত দূতাবাসের কর্মকর্তাদের এ জন্য সতর্ক করেন।

তিনি বলেন, অতীতকে ভুলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে প্রবাসীদের দোরগোড়ায় কন্সুলার সেবা পৌঁছে দিতে a2i এর কর্মসূচির আওতায় প্রবাসী সেবা কেন্দ্র অনুমোদন দেয়া হয়েছে, যার কারণে এখন আর কোনো প্রবাসীকে কনস্যুলার সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা ৫০ ডিগ্রী গরমের মধ্যে লাইন ধরে দাঁড়াতে হয় না। প্রবাসীদের সাথে কোন ধরনের অন্যায় ও অসদাচরণ বরদাস্ত করা হবেনা বলে তিনি জানান।

Reneta

‘‘একসময় দূতাবাসের প্রতি প্রবাসীদের আস্থা ছিল না। এখন সময় অনেক পরিবর্তন হয়েছে আগের তুলনায় দূতাবাসের কার্যক্রমে সাধারণ প্রবাসীদের আস্থা ফিরে আসছে বিভিন্ন কার্যক্রম ও সেবার মাধ্যমে প্রবাসীদের মাঝে দূতাবাসের আস্থা ধরে রাখতে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’’

উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ও মিনিস্টার ডঃ ফরিদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ইকনোমিক মিনিস্টার জনাব আবুল হাসান, প্রেস সচিব ফখরুল ইসলাম সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ সাদেক হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্রবাসীমুক্তিযুদ্ধের চেতনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমন-নিরবের উপস্থাপনায় ২০ তারকা, জমজমাট ঈদ আয়োজন

পরবর্তী

প্রতারক চক্রের দৌরাত্ম্য কমাতে হবে

পরবর্তী

প্রতারক চক্রের দৌরাত্ম্য কমাতে হবে

বলিউড মসৃণ জায়গা নয়, দিব্যা জানালেন তার টিকে থাকার গল্প

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT