বিনোদন

প্রবাসীদের নিয়ে জয় শাহরিয়ারের গান

প্রবাসীদের নিয়ে জয় শাহরিয়ারের গান

কন্যা প্রিয়তার সঙ্গে জয় শাহরিয়ার

যাচ্ছি ছেড়ে আমার শহর/ যাচ্ছি ছেড়ে মা/ ইচ্ছে করে থাকতে ভীষণ/ থাকতে পারিনা/ ভালো থেকো প্রিয় মানুষ/ নাইবা নিলে খোঁজ/ দূর প্রবাসের একই আকাশ/ তোমায় খুঁজি রোজ-এমন সব বাক্যে প্রথমবারের মত প্রবাসীদের নিয়ে গান করছেন জয় শাহরিয়ার।

চ্যানেল আইয়ের ঈদের নাটক ‘কলুর বলদ’ এর শীর্ষ সংগীত হিসেবে ব্যবহৃত হবে গানটি। গানটির কথা এবং সুর করেছেন ‘সত্যি বলছি’ খ্যাত জয় শাহরিয়ার নিজেই। তবে গানে কণ্ঠ দিচ্ছেন না তিনি।

চ্যানেল আই অনলাইনকে জয় শাহরিয়ার বলেন, নির্মাতা সাজ্জাদ সুমনের সঙ্গে কাজের অংশ হিসেবে গানটি করা। তার সঙ্গে আগেও কাজ করেছি। সর্বশেষ জ্যামপুত্র নাটকে গানটি খুব শ্রোতাপ্রিয়তা পাওয়ায় বেশ ভালো লেগেছে। প্রবাসীদের নিয়ে এই প্রথম গান করলাম। এখনও ঠিক করিনি কে গাইবেন গানটি।

নচিকেতার কণ্ঠে জয় শাহরিয়ারের কথা এবং সুরে সর্বশেষ প্রকাশিত হয় ‘ভেবে দেখেছো কি’ গানটি।

‘কলুর বলদ’ নাটকের শুটিংয়ে নায়ক রিয়াজ

মেজবাহউদ্দিন সুমনের রচনায় ‘কলুর বলদ’ নাটকের নির্মাতা সাজ্জাদ সুমন। এক প্রবাসীর মর্মস্পর্শী উপলব্ধি নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। যেখানে ২৫ বছর পর একজন প্রবাসী দেশে ফিরে আসার পর সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কবে যাবা? কেউ জিজ্ঞাসা করেনা ২৫ বছরের কষ্টের কথা? কেউ বুঝতে চায়না তার ভেতরের কষ্ট। সবার সুখের জন্য যে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশ ছেড়েছিল। সেই কষ্ট কেউ বোঝেনা। বাবা-ভাই-বোন কেউ না! তবে কি সে ‘কলুর বলদ’? চোখ বাঁধা অবস্থায় টেনে চলেছে জীবনের ঘানি।

তবে একজন আছেন যিনি মমতায় বুকে আগলে রাখতে চান। তিনি মা। মমতাময়ী মা চাননা সন্তান আর বিদেশে যাক। এবার সে মায়ের কোলেই থাকবে আশা তার। কিন্তু ‘কলুর বলদ’ কি তার মত প্রতিষ্ঠিত করতে পারে।

নাটকিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, তানিয়া আহমেদ, মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।

বিষয়:কলুর বলদ জয় শাহরিয়ার নচিকেতা মেজবাউর রহমান সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…