চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৬
বিনোদন
A A

আগামী ২৩ আগস্ট লন্ডনে গান শোনাবেন বাংলা গানের দুই প্রজন্মের প্রতিনিধি নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার।

আইঅন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’ শিরোনামের এই আয়োজনে ওপার বাংলার কিংবদন্তী নচিকেতার সাথে গান গাইবেন বাংলাদেশের এসময়ের জনপ্রিয় শিল্পী ও গীতিকার জয় শাহরিয়ার।

এই কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, লন্ডনে প্রথমবারের মতো গাইবো। নচিদার সাথে আগেও এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে।

তিনি বলেন,“আমাদের ঢাকার সেই দ্বৈত শোয়ের ধারাবাহিকতাতেই এবারের আয়োজন লন্ডনে হচ্ছে। আশা করি ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাবো আমাদের গান নিয়ে এভাবেই। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।”

এ প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি এবার লন্ডনে আমাদের গানও সবার মন ছুঁয়ে যাবে।

২০২৪ সালে প্রকাশ পেয়েছে নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম “তথাগত”, যেখানে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে স্থান পেয়েছে ৭ টি গান।

Reneta

লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে এই কনসার্টের গেট খোলা হবে বিকেল ৩ টায়। ইতিমধ্যেই অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়েছে।

যার মূল্য যথাক্রমে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় আড়াই হাজার, সাড়ে ছয়হাজার এবং সাড়ে ষোল হাজার টাকা। অনুষ্ঠানের শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় শাহরিয়ারনচিকেতালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT