চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি সম্মানের সঙ্গে অবসরে যাবেন: ১৪ দল

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:১৭ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শেষ সময়ে বিতর্ক এড়িয়ে সম্মানের সঙ্গে অবসরে যাবেন বলে ১৪ দল প্রত্যাশা করে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন: প্রধান বিচারপতির পদ অত্যন্ত সম্মানের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদে এসে বারবার পদটিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এটা সকলের জন্য অত্যন্ত দুঃখজনক।

সর্বশেষ তিনি ষোড়শ সংশোধনী নিয়ে যে পর্যবেক্ষণ দিয়েছেন তা সমগ্র জাতিকে হতাশ করেছে। তিনি এখন অসুস্থ হয়েছেন, তাতেও বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৪ দল বিশ্বাস করে তিনি সম্মানের সঙ্গে অবসরে যাবেন।

১৪ দলের বৈঠকে আলোচনা হয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও। শেখ হাসিনার নেওয়া দৃঢ় পদক্ষেপের কারণেই রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে মন্তব্য করে নাসিম বলেন: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদিয়ে আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা বিশ্বের সামনে অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছেন। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি; মিয়ানমার সরকারের একজন মন্ত্রী বাংলাদেশে এসে ঘুরে গিয়েছেন। মিয়ানমারের যারা নাগরিক তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে।

তিনি বলেন: মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। সেই সঙ্গে যথাযথ মর্যাদা দিতে হবে। প্রধানমন্ত্রী যথাপোযুক্ত পদক্ষেপের কারণেই বাংলাদেশ একটি বিশাল সঙ্কট থেকে মুক্তি পাচ্ছে।

Reneta

সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দেওয়ার সুযোগ না দিয়ে শেখ হাসিনা সমস্যার সমাধান করেছেন। এ প্রসঙ্গে নাসিম বলেন: শেখ হাসিনা চিরদিন শান্তির পথে, সমোঝতার পথে আলোচনার মধ্যদিয়ে সমস্যার সমাধান করেছেন। সে পার্বত্য চট্টগ্রামেই হোক, জলবায়ু সমস্যা সমাধান কিংবা সীমান্ত সমস্যা সমাধানেই হোক। তিনি সব সময় শান্তির পথে হেঁটেছেন।

শেখ হাসিনার এ সাফল্যে আগামী শনিবার লাখ লাখ মানুষ সমাবেত হয়ে মানবতার এ নেত্রীকে বরণ করে নেবে। ১৪ দলও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপের ব্যাপারেও বৈঠকে আলোচনা করেন ১৪ দলের নেতারা। এ প্রসঙ্গে নাসিম বলেন: আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে ডেকেছে আলোচনার জন্য। ১৪ দল থেকেও রাজনৈতিক দল গুলো সংলাপে অংশ নেবে। আজ আমরা একটি সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হয়েছি: আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং শেখ হাসিনার অধীনেই। আমরা আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিমোহাম্মদ নাসিম
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT