চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি: পদত্যাগ, নিয়োগ, পদত্যাগ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:১৫ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া টানাপোড়েন এবং তৎকালীন প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এস কে সিনহার অবসরে যাওয়ার সময়সীমা ছিল ৩১ জানুয়ারি, তাই ওই দিনটি পার হওয়ার পর স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি ওই নিয়োগ দেন। দেশের নতুন প্রধান বিচারপতিকে আমরা অভিনন্দন জানাই। এই নিয়োগের ফলে বিচার বিভাগে নতুন করে গতি সঞ্চার হবে বলে আমরা আশা করি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ পূর্ব এবং পরবর্তী সময়ে জনমনে যেসব প্রশ্ন দেখা দিয়েছে, নতুন প্রধান বিচারপতিকে সেই চাপ মোকাবেলা করে বিচার বিভাগকে পুনরায় মর্যাদায় সমাসীন করতে হবে। অতীতের অভিজ্ঞতায় এটা প্রমাণিত যে, রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ একসঙ্গে একই গতিতে সমন্বয় করে না চললে সবকিছু স্থবির হয়ে যায়। আমরা আশা করি, নতুন প্রধান বিচারপতি স্বাধীন বিচার বিভাগ পরিচালনায় সফল হবেন। শুরুতেই অবশ্য একটু সমস্যা হয়েছে। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের পর তিনি শপথ নেওয়ার আগেই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগ করেছেন। এতে নতুন করে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকেও নতুন প্রধান বিচারপতিকে খেয়াল রাখতে হবে। এসব বিষয় মোকাবেলা করে দায়িত্ব পালনে অভিজ্ঞ এই বিচারপতি সফল হবেন বলেই আমরা মনে করি। সকল বাধা দূর করে বিচার বিভাগে নতুন করে গতি আনা, সর্বোপরি ন্যায়বিচার নিশ্চিতে আপোষহীনভাবে প্রধান বিচারপতি নিজেকে নিয়োজিত করবেন বলেই আমাদের বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাবনূর-পপির সঙ্গে এভ্রিল

পরবর্তী

গৌতম থেকে অনন্যা হওয়ার গল্প

পরবর্তী
অনন্যা বণিক

গৌতম থেকে অনন্যা হওয়ার গল্প

বিএনপি নেতা আমান এবং নাজিম উদ্দিন আলম গ্রেপ্তার

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT