রাজনীতি

প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়: রিজভী

প্রধান বিচারপতি এখন আওয়ামী লীগের কাঠগড়ায়: রিজভী. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক নেতা ও আইনজীবীরা উপস্থিত, ছবি তোলা হয়েছে একটি সভা বা সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূর্ণাঙ্গ রায়ের পর প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ নিজেদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই প্রধান বিচারপতির বিরুদ্ধে লেগেছে। তার ওপর প্রতিশোধ নিতে উঠেপড়ে লেগেছে!’

তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম প্রধান বিচারপতি ও তার পরিবারের আয় ব্যয়ের হিসাবের তদন্তের উদ্যোগ নিয়েছে এনবিআর। এই উদ্যোগ বিচারপতির বিরুদ্ধে প্রতিশোধ। এতে প্রমাণ হয়, সরকার যাদের বিরোধী মনে করে এনবিআর, দুদক তাদের পেছনে লাগে।’

তিনি দাবি করেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া পর্যবেক্ষণ রায়েরই অংশ। কাজেই এই সংসদ অবৈধ প্রমাণিত।’ তাই অবিলম্বে সংসদ বাতিল করে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি।

বিষয়:আওয়ামী লীগ প্রধান বিচারপতি বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…