রাজনীতি

প্রধান বিচারপতির পদ একদিনও শূন্য রাখা যায় না: মওদুদ

Press conference with officials and media at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

মওদুদ

প্রধান বিচারপতির পদ একদিনও শূন্য রাখার বিধান নেই মন্তব্য করে অবিলম্বে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেনানিবাস তৈরির যে খবর শোনা যাচ্ছে তার কড়া সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তির নামে সেনানিবাস তৈরির পরিণত ভয়াবহ হবে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির চেয়ারপাসর্নের উপদেষ্টা মশিউর রহমান ও বিএনপির সাবেক সংসদ সংসদ সদস্য আব্দুল ওহাব এর নিঃশর্ত মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সরকার প্রধান বিচারপতিকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে বিচার বিভাগকে অবমাননা করেছে। এখন এ পদ শূন্য রেখেছে সরকার, যা দূরভিসন্ধিমূলক। অবিলম্বে জ্যেষ্ঠতা দেখে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে।

মওদুদ বলেন, এই সরকারের আমলে,গুম, খুন, নিযার্তনের সীমা নেই। এভাবে জুলুম অত্যাচার করে বেশি দিন অবৈধভাবে টিকে থাকা যায় না। এই সরকার আমাদের নেতা কর্মীদের ওপর যতোই জুলুম করুক না কেন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী প্রমুখ।

বিষয়:প্রধান বিচারপতি মওদুদ আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…