চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান নির্বাহীর ‘মি টু’ অভিযোগ নিয়ে বিভক্ত বিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গড়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। কমিটি তৈরি করে দিয়েছেন চেয়ারম্যান বিনোদ রাই। কিন্তু কমিটিরই আরেক সদস্য ডায়না এডুলজি সরাসরি পদত্যাগ চেয়েছেন প্রধান নির্বাহীর।

হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হওয়ার পরেই লেখিকা হরনিধ কৌর নামপ্রকাশে অনিচ্ছুক এক নারীর অভিযোগ তার টুইটারে তুলে ধরেছিলেন। সেই নারী অভিযোগ করেছিলেন, নতুন চাকরি নিয়ে কথা বলার জন্য তাকে গুরগ্রামে নিজ বাড়িতে নিয়ে গিয়েছিলেন জোহরি। সেসময় বোর্ডের বর্তমান সিইও’র স্ত্রী বাড়িতে ছিলেন না। সেখানেই যৌন হেনস্থা করা হয় তাকে। তখন অবশ্য বিসিসিআইয়ের দায়িত্বে ছিলেন না জোহরি। ছিলেন একটি টিভি চ্যানেলে কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অভিযোগের পরই তোলপাড় শুরু হয়ে যায়। সিওএ জোহরির কাছে ব্যাখ্যা চায়। জোহরি জবাব দেয়ার জন্য ১৪ দিন সময় চেয়েছিলেন। জানিয়েছিলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান। বৃহস্পতিবার বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ২০ অক্টোবর জবাব জমা দিয়েছেন জোহরি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Banglabid

জোহরি জবাব দেয়ার পরই ২০ ও ২২ অক্টোবর আলোচনায় বসেছিল সিওএ। সেই বৈঠকে এ বিষয়ে তদন্ত করার জন্য একটি নিরপেক্ষ কমিটি গড়ার সিদ্ধান্ত নেয়া হয়। সিওএ’র অন্যতম সদস্য ডায়না এডুলজি চেয়েছিলেন এ রকম একটি অভিযোগ ওঠার পরে বোর্ডের স্বার্থে জোহরির পদত্যাগ করা উচিত। কিন্তু সিওএ চেয়ারম্যানের মত, যেহেতু অভিযোগ এসেছে এক অজ্ঞাতপরিচয়ের কাছ থেকে, তাই আগে সব খতিয়ে দেখা উচিত। তাছাড়া যে সময়ে যৌন হেনস্থার কথা বলা হয়েছে, তা জোহরির বোর্ডের সিইও পদে যোগ দেয়ার অনেক আগের কথা।

জোহরিকে নিয়ে সিওএ চেয়ারম্যান বিনোদ রাই এবং ডায়না এডুলজির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে ভালোভাবেই। এডুলজি মনে করেন, জোহরিকে সরানোর যথেষ্ট কারণ রয়েছে। তিনি সিওএ চেয়ারম্যানকে জানিয়ে দেন সেটা।

জোহরির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে কাজ চালিয়ে যেতে দেয়া হলে এডুলজি অ্যামিকাস কিউরি গোপাল সুব্রহ্মণ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান। এরপরই আইনজ্ঞদের পরামর্শ নিয়ে কমিটি গড়া হয়েছে। যে কমিটিতে আছেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ শর্মা। তিনি কমিটির চেয়ারম্যান। এছাড়া কমিটির অন্য দুই সদস্য নিয়োগ করা হয়েছে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিংহ ও প্রাক্তন সিবিআই পরিচালক পি সি শর্মাকে।

Reneta

গত তিন বছর বোর্ডের সিইও পদে রয়েছেন জোহরি। তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ নিয়ে বোর্ডে চর্চা শুরু হয়েছিল। কিন্তু তা একেবারেই গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন বিহারের ক্রিকেট কর্তা আদিত্য বর্মা। তিনি দাবি করেন, বোর্ডের এক মহিলা কর্মীকেও যৌন হেনস্থা করেছিলেন জোহরি। যার ফলে ইস্তফা দিতে বাধ্য হন তখন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জর্ডানে স্কুল বাস খাদে; ১৭ জনের মৃত্যু

পরবর্তী

২০ ডিসেম্বর মাহবুবুল হক শাকিল পদক প্রদান

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০ ডিসেম্বর মাহবুবুল হক শাকিল পদক প্রদান

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT