প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদাকে অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।
কুমিল্লা নির্বাচন নিয়ে সোমবার বেলা ৩টার দিকে নির্বাচন কমিশনে সিইসি’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তবে সিইসির প্রশংসা করলেও কুমিল্লা সিটি নির্বাচন বিষয়ে বিভিন্ন অভিযোগ আনেন বিএনপির যুগ্মমহাসচিব ।বিশেষ করে প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে সিইসির কাছে অভিযোগ করেন রিজভী।
এছাড়া তিনি মন্ত্রীদের বিরুদ্ধে আচরণবিধি অমান্যের অভিযোগ এনে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছেড়ে যেতে বাধ্য করার জন্য ইসিকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।








