চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা সোনিয়া গান্ধী। রোববার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতির এই সাক্ষাৎ হয়।

এসময় সোনিয়া গান্ধীর সাথে আরও উপস্থিত ছিলেন তার ছেলে ও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দক্ষিণ ড্রয়িং রুমে এই সাক্ষাৎ হয়।

Banglabid

সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেয়া এক নৈশভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

চারদিনের ভারত সফরের তৃতীয় দিন আজমীর শরীফে মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করে দিন শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

রোববার সকালে নয়া দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখান থেকে হেলিকপ্টারে করে আজমীরে যান তারা। বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী আজমীর শরীফে পৌঁছান। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ শরীফ জিয়ারত করেন তিনি।

এর আগে ২০১০ সালে ভারত সফরে গিয়েও আজমীর শরীফ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) সরকারি সফরে নয়াদিল্লী গেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে দুটি গির্জায় ভয়াবহ বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী

‘বিসর্জন’ মুক্তি পাবে বাংলাদেশেও

পরবর্তী
ফেসবুক লাইভে আবির চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান

‘বিসর্জন’ মুক্তি পাবে বাংলাদেশেও

পল ওয়াকারকে স্মরণ করলেন ভিন ডিজেল

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT