চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে যাওয়ায় ‘খুশি’ বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:০৫ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
রোহিঙ্গা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গাদের দেখতে যাওয়া এবং তাদেরকে কিছু ত্রাণ দেওয়ার মধ্য দিয়ে অনেক পর হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা খুশি হয়েছি। তবে সংসদে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব না রাখায় আমরা বিস্মিত হয়েছি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এতদিন প্রধানমন্ত্রী সেখানে যাননি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এসে চলে গেছেন। এরপর জাতিসংঘের মহাসচিবের চিঠি পাওয়ার পরই প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গেছেন। এর আগে রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাসী আছে কি না, তা খুঁজেছে আওয়ামী লীগ।

Banglabid

সোমবার পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবের সমালোচনা করে ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারকে চাপ দিতে হবে বলে প্রস্তাব উত্থাপিত হয়েছে। অথচ রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চলছে তার জন্য কোন নিন্দা প্রস্তাব করা হয়নি। সরকারের এমন আচরণের জন্য আজ আমরা এই সমাবেশ থেকে নিন্দা জানাই।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র ফোবিয়ায় আক্রান্ত। কিছু হলেই তারা ষড়যন্ত্র খুঁজে পায়। সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করে। আওয়ামী লীগকে এই রোগমুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Reneta

যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সুলতান সালাউদ্দিন টুকু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলামরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT