আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসে (জুন) পদ্মাসেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দেবেন সেদিনই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।
সেতু ভবনে সেতু বিভাগের বোর্ড মিটিং শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অবস্থা নয় বিএনপির অবস্থা এখন শ্রীলংকার মতো। কারণ তারা সবকিছুতে ব্যার্থ আর এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিত বঙ্গোপসাগরে ঝাপ দেওয়া।







