চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না বলা কথা রবে না গোপনে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শান্তিনিকেতন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘না বলা কথা’ সংসদে বলতে অনুরোধ করলে তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলব, না বলা কথা রবে না গোপনে।’

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শান্তি নিকেতনে রোহিঙ্গা সংকট এবং তিস্তা চুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর ভাষণে শেখ হাসিনা বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে বহু সমস্যার সমাধান হয়েছে। কিছু সমস্যা এখনো অমিমাংসিত রয়ে গেছে। তবে সেসব বিষয় তুলে এই সুন্দর অনুষ্ঠানকে ম্লান করতে চাই না।’

প্রধানমন্ত্রীর এ উক্তি উল্লেখ করে ফখরুল ইমাম বলেন, ‘কিছু না বলেই অনেক কিছু বলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই না বলা কথা কি শুনতে পারি? এটা কিন্তু গোপন তথ্য নয়।’

তখনই রসিকতার সুরে এ জবাব দেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে
প্রধানমন্ত্রী বলেছেন, একেকটি কৃত্রিম উপগ্রহের আয়ুষ্কাল থাকে ১৫ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’এরও সেই সময় চলে আসবে। এজন্য এখন থেকেই বঙ্গবন্ধু-২ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে।

Reneta

কৃত্রিম উপগ্রহ তৈরি একটি সময় সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, ‘একেকটি স্যাটেলাইট তৈরি করতে ৫/৬ বছর সময় লেগে যায়। যেহেতু পনেরো বছর এটির আয়ুষ্কাল, সেহেতু ৫/৬ ব্যবহারের পর সেটির আয়ু ক্ষয় হতে থাকে।’

‘তাই কোনোরকম সমস্যা যেন সৃষ্টি না হয় এবং একটা গেলে যেন আরেকটা সাথে সাথে চালু হয়ে যেতে পারে, সেটি মাথায় রেখেই আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায়। ‘যখন নতুন যে প্রযুক্তি আসবে, সেটা যেন আমরা ধারণ করতে পারি, সেটা নিয়ে গবেষণা করতে পারি এবং সেটা যেন ব্যবহারোপযোগী হয়, সেই কাজই আমরা করব।’

‘বিএনপি অর্বাচিনের মতো কথা বলছে’
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দুই ব্যক্তির মালিকানা- বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গ সংসদে তুললে এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’এর মালিক বাংলাদেশ সরকার। বিএনপি অর্বাচীনের মতো কথা বলছে।

শেখ হাসিনা বলেন, স্থল ও জলসীমা জয়ের পর মহাকাশ জয়ের যাত্রা ছিলো এক দীর্ঘ প্রক্রিয়া। স্যাটেলাইট নিয়ে বিএনপির বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, যারা অর্বাচিনের মতো কথা বলে তারা দেশ চালালে দেশের উন্নতি হবে কীভাবে?

স্যাটেলাইট এরই মধ্যে তার কক্ষপথে পৌঁছেছে বলেও আরেক প্রশ্নের উত্তরে জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু স্যাটেলাইটলিড নিউজশান্তিনিকেতন
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যিই মনে করি না ওটা পেনাল্টি ছিল: গ্যারি নেভিল

জুলাই ২, ২০২৬

ইয়ামালের ‘আশাবাদ ও আত্মবিশ্বাস’ ভালো লাগছে কোচের

জুলাই ২, ২০২৬

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT