চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হলো: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের মাধ্যমে দু’দেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বৈঠকে ফিলিস্তিনদের প্রতি বাংলাদেশ এর সমর্থন যেন অব্যাহত থাকে সে ব্যাপারে জোর দেন মাহমুদ আব্বাস। বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনার জন্য সমঝোতা স্মারক করেছে।

৩ দিনের সফরে ঢাকায় এসেছেন মাহমুদ আব্বাস। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। সেই সঙ্গে ঢাকায় সফররত মাহমুদ আব্বাস আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেবেন তিনি।

দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে ঢাকায় আসা প্রেসিডেন্ট আব্বাস সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

Banglabid

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমান থেকে নামার পর ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় দুই শিশু। পরে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি করে স্বাগত জানানো হয় মাহমুদ আব্বাসকে।

বুধবার রাতেই রাজধানীর একটি হোটেলে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনে সমঝোতা স্মারক সই হচ্ছে।

Reneta

শুক্রবার মাহমুদ আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনামাহমুদ আব্বাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে নিহত ৩

পরবর্তী

স্বার্থপরতার জন্য দেশটি ভাল চলেনি: ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা

পরবর্তী

স্বার্থপরতার জন্য দেশটি ভাল চলেনি: ভাষা সংগ্রামী গোলাম মোস্তফা

চোখ দান করলেন হৃতিক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT