চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। সফরে প্রধানমন্ত্রীসহ সরকারে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বসবেন মানবাধিকার কর্মীদের সঙ্গেও। সফরের প্রথম দিনে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে মন্ত্রীরা জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন ব্যাচলেট।







