বাংলাদেশ

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের জন্য অনুষ্ঠিত সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। কার্যালয়ের কর্মকর্তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আধুনিক বাংলাদেশের রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করে তার জীবন, কর্ম ও অবদানের উপর আলোচনা করেন।

প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত স্মৃতিচারণ করে বলেন, তিনি অত্যন্ত সাহসী, মানবিক গুণাবলীতে ভরপুর, দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে কঠোর পরিশ্রম করেন। তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ে জনস্বার্থকে বিবেচনায় রেখে মুজিববর্ষ উদযাপনে দেশের সকল গৃহহীনকে ঘর তৈরি করে দেয়ার মতো মানবিক সিদ্ধান্তসমূহ তিনি নিয়েছেন।

আলোচনা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ও দেশের জন্য নেওয়া তাঁর সকল কর্মসূচীকে সাফল্যমণ্ডিত হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।

বিষয়:শেখ হাসিনা শেখ হাসিনা'র ৭৫তম জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…