চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উদযাপিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
শেখ হাসিনা হাসছেন, কানে হেডফোন পরা, পটভূমিতে মাইক্রোফোন ও অন্যান্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী ও  বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা সভা, রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ।

১৯৪৭ সালের এই দিন তিনি গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দেওয়া প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Banglabid

শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রিকশা ও ভ্যান বিতরণ করা হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থেকে এই ভ্যান ও রিকশা বিতরণ করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটি বন্যা ও দরিদ্র্য পীড়িত মানুষের মধ্যে এই রিকশা ও ভ্যান বিতরণের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি উপস্থাপন করেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যণ সম্পাদক সুজিত নন্দী রায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ওবায়দুল কাদের এ কর্মসূচির উদ্বোধন করেন।

Reneta

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে রাজধানীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

এদিকে সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে এ উপলক্ষে ‘জননেত্রী শেখ হাসিনা ও মানবতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এডভোকেট নাভানা আক্তার এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এই বিশেষ মিলাদ মাহফিলের আয়োজক ইসলামিক ফাউন্ডেশন।

দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এবং বিভিন্ন প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে দেশের সরকারি হাসপাতালসহ সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে ২ ঘণ্টা বেশি স্বাস্থসেবা দেয়া হয়। চিকিৎসকেরা আজ সকাল ৮ টা থেকে বেলা ২টার পরিবর্তে ৪টা পর্যন্ত মানুষকে সেবা দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টোকস-হেলস সাময়িক নিষিদ্ধ

পরবর্তী

ওয়ার্নারের ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নারের ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

স্বর্ণালি সন্ধ্যা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ‌‌'দর্শক শ্রোতা পাঠক সম্মাননা'য় স্বর্ণালি সন্ধ্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT