চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর সফরে বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনতে আলোচনা’

সোমা ইসলামসোমা ইসলাম
৮:৫৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

নিরাপত্তার স্বার্থে এখন থেকে হলুদ প্লেটের পরিবর্তে বিদেশী কূটনৈতিকরা
সাদা নম্বর প্লেট লাগানো বুলেট প্রুফ গাড়ী ব্যবহার করতে পারবে। সেই সঙ্গে
তারা আধুনিক অস্ত্রসহ আনসার বাহিনীর সদস্যও রাখতে পারবেন বলে জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

আগামী ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ
হাসিনার কানাডা সফরে বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর রুদ্ধদার বৈঠক হয়। আলোচনার বিষয় রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা ইস্যুসহ ঢাকায় অবস্থানকারী বিদেশী কূটনৈতিকদের নিরাপত্তায় সরকারের অবস্থান জানানো।

বৈঠকে গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকলেও বেলা ৩টায় পররাষ্ট্র দপ্তরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে যোগদান কর্মসূচিসহ কানাডা সফরের কর্মসূচির পুরোটা তুলে ধরেন।

তিনি জানান,  নিরাপত্তার জন্য এখন থেকে কূটনৈতিকরা হলুদ নম্বর প্লেটের পরিবর্তে সাদা নম্বর প্লেট যুক্ত বুলেট প্রুফ গাড়ী ব্যবহার করতে পারবেন। নিজ খরচে রাখতে পারবেন সশস্ত্র আনসার সদস্যও।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু নিয়েও কথা বলেন তিনি।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী বলেন, (শেখ হাসিনা) কানাডার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। উক্ত বৈঠকে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনা, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সন্ত্রাস ও জঙ্গি দমন এবং নিরাপত্তা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে বলে আশা করা যায়।

জঙ্গি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের অবস্থানে বিদেশী কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT