মানহানি মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সিএমএম আদালতের ২৭ নম্বর কোর্টের বিচারক ইউনুস খান এ জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবিরা জানিয়েছেন, আদালত পরিবর্তন না হওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন বিচারক।
২৪ আগস্ট সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিয়ে করা বক্তব্যের পর ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। সেই মামলায় জামিন নিতে সকালে সিএমএম আদালতে হাজির হয়েছিলেন মির্জা ফখরুল।






