চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে তিনি সংসদে যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্যের উদঘাটন।

সোমবার সকালে নিজের সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ধর্মব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে। জনগণ ভেবেছে এ লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, কিন্তু দেখা যাচ্ছে চোরের মায়ের বড় গলা। এদেশ পীর আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ, এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দিবে না।’

“তাদের একজন নেতার সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং একজনকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেওয়া এখন আর গোপন নয়।”

তিনি বলেন, ‘এসব অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের যে তাণ্ডবলীলা চলছে, তাতে এই উগ্র- সাম্প্রদায়িক, গোষ্ঠীর স্বরুপ উন্মোচিত হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ, তারা তাদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।’

ধর্মীয় এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য  সকল দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Reneta

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা তাণ্ডব চালিয়েছিলো তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের সাথে দেশের জনগণ রয়েছে, সুতরাং যারা পেছন থেকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে এবং অর্থায়ন করছে – তাদের মুখোশও উন্মোচন করা হবে।’

করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকার দেশব্যাপী সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করতে এবং সরকারের ১৮ দফা নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য দেশবাসীর কাছে আহবানও জানান তিনি।

আবারও উদাসীনতা না দেখিয়ে সকলকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতামূলক ছবি মশা নিধন ও সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, সবচেয়ে বেশি ঢাকায়

আগস্ট ৬, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীকে ইচ্ছার কথা জানিয়ে চিঠি লিখে ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর স্বপ্নপূরণ

আগস্ট ৬, ২০২৬

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

আগস্ট ৬, ২০২৬

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

আগস্ট ৬, ২০২৬
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT