চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ফ্লাইটে পরীক্ষা ছাড়া খাবার: দু’টি তদন্ত কমিটি

চকোর মালিথা চকোর মালিথা
৮:৩৬ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর ফ্লাইটে আবারও দায়িত্বে অবহেলা এবং গাফিলতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিভিআইপি ফ্লাইটে নিরাপত্তা পরীক্ষার সিলগালা ছাড়া খাবার সরবরাহের অভিযোগে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের সহকারি ব্যবস্থাপক অপারেশন নূরুল মোমেন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ালাইন্স। মন্ত্রণালয় এবং বিমান আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। দুই কমিটিই তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে।

আইএইএ এর সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার অষ্ট্রিয়ার ভিয়েনা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিভিআইপি ওই ফ্লাইটে পূর্বনির্ধারিত মেন্যু অনুযায়ী খাবার সরবরাহ করা হয় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি থেকে। রোববার রাত ৩ টায় সরকারের সকল সংস্থার উপস্থিতিতে খাবার তৈরী করে বিএফসিসির একটি কক্ষে সিলগালা করে রাখা হয়। সোমবার সকালে খাবার ফ্লাইটে ওঠানোর সময় সিকিউরিটি ট্যাগ ছাড়া দুটি স্যুপের ফ্লাস্ক দেখতে পায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। সঙ্গে সঙ্গে তারা ফ্লাস্ক দুটি বিএফসিসিতে ফেরত পাঠায়।

দুই ফ্লাস্কের একটিতে চিকেন একং একটিতে ভেজিটেবল স্যুপ ছিল। ঘটনা জানাজানি হওয়ার পর তোলপাড় শুরু হয় বিমানে। প্রধানমন্ত্রীর জন্য পরীক্ষা করা খাবারের সঙ্গে  কীভাবে নিরাপত্তা পরীক্ষা ছাড়া দুটি ফ্লাস্ক ভিভিআইপি ফ্লাইটে পাঠনো হলো সে ব্যাপারে এখনই কোন কথা বলতে রাজি নন প্রকিউরমেন্ট এ্যান্ড লজিস্টিক সাপোর্ট এর পরিচালক যার অধীনে বিএফসিসি।

পরিচালকের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং বিমানমন্ত্রী। সাক্ষাৎকার চলার সময় মন্ত্রীর বাসায় হাজির হন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। তার সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী।

গত নভেম্বরে প্রধানমন্ত্রীকে বহনকারী বুদাপেস্টগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণের ঘটনায় দেশ বিদেশে তোলপাড় উঠেছিলো। এবার ঘটলো খাবার নিয়ে গাফিলতির ঘটনা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: প্রধানমন্ত্রীবিমান বাংলাদেশ এয়ারলাইন্সশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নর্দেকে থামাতে পারবে আবাহনী?

পরবর্তী

ব্যাটিংয়ে সেই পুরনো ভূত

পরবর্তী

ব্যাটিংয়ে সেই পুরনো ভূত

সেহরি ও ইফতারের সময়সূচি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT