কক্সবাজার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ চলছে বলেই দেশের এত উন্নয়ন: মোজাম্মেল হক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ চলছে বলেই দেশের এত উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে সবুজ ব্যাকড্রপ ও মাইক্রোফোন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলছে বলেই আজ দেশের এত উন্নয়ন।

বীর মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন এবং অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার।

মন্ত্রী আজ মঙ্গলবার কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রঞ্জিত কুমার দাশ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারী কর্মকর্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:কক্সবাজার শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…