চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে ফণী পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৫, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড়-ফণী-বঙ্গোপসাগর-ত্রাণ তৎপরতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।

যদিও অনেকটা দুর্বল হয়ে ফণী বাংলাদেশ ভূখণ্ড অতিক্রম করেছে, কিন্তু দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় জেলা এবং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বাড়িঘরসহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের কারণে যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট এলাকার উপজেলা ও জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি এবং বেসরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে সরজমিনে মাঠে কাজ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে আজ উপকূলীয় এলাকায় আকাশপথে জরিপ কাজ চালানো হচ্ছে।

Reneta

রোববার সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ঘূর্ণিঝড় ফণীর আঘাত পরবর্তী করণীয় বিষয়ে কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভা করেন। তিনি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ দেন।

সরকার প্রণীত দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট সবাই যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তা নিশ্চিত করতেও মুখ্য সচিব নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ফণীফণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT