অর্থনীতি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমিন মোহাম্মদ গ্রুপের ১ কোটি টাকা

আমিন মোহাম্মদ গ্রুপের দান চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জন্য তথ্য জানানো হয় কোম্পানির পক্ষ থেকে।

এতে বলা হয়, এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক তুলে দেন আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ ও মো. আমিনুল হক নাবিল।

এ সময় তারা বলেন, আমিন মোহাম্মদ গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এই দুর্যোগময় সময়ে মুহূর্তেও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে তারা। দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে আমিন মোহাম্মদ গ্রুপ।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমিন মোহাম্মদ গ্রুপ ছাড়াও এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং মেডিকেল সামগ্রী প্রদান করেছে।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…