প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদান করেছেন মেয়র আনিসুল হক। রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য একটি চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক রোববার দুপুরে ব্যক্তিগতভাবে ১ কোটি টাকার এই চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।







