প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা ক্যাম্পেইন ৭৫ লাখের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

Bangladeshi health workers administering COVID-19 vaccine to an elderly woman during vaccination drive. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দুই দিনের বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৮ লাখ ১১ হাজার ২১৬ ডোজ টিকা প্রদান হয়েছে।
প্রথম দিন ৬৬ লাখ ২৫ হাজার একশত ২৩ ডোজ টিকা নিলেও যেসব কেন্দ্রে লক্ষ্যপুরণ হয়নি সেইসব কেন্দ্রে ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের ক্যাম্পেইন শেষ এই লক্ষ্য অর্জিত হয় বলে জানিয়েছে সম্প্রসারিত টিকাদান কেন্দ্র-ইপিআই।
এছাড়াও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন দুই লাখ ৮২ হাজার ২০ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে সারাদেশে ২ দিনে মোট নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২শ ৩৬ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






