চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর অশালীন বক্তব্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার জনপ্রিয়তা বাড়বে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশালীন বক্তব্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুব সমাবেশ এ তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়াকে তারা (আওয়ামী লীগ) প্রথমে স্বাগত জানায়, কিন্তু প্রধানমন্ত্রী নিইউয়র্কে তার বক্তব্যে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের নিয়ে অশালীন বক্তব্য রাখলেন। তিনি আমাদেরকে সুদখোর, দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এরা জনগণের জন্য কিছু করতে পারবে না।

‘প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আমরা কখনো আশা করি না। তিনি এমন বক্তব্য আগেও দিয়েছেন। তারা মূলত ঐক্যকে ভয় পাচ্ছেন’ বলেন মওদুদ।

বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন বক্তব্য শোভা পায় না। তাকে অনুরোধ করবো, আপনি বক্তব্য প্রত্যাহার করুন। তা না হলে রাজনীতিতে শালীনতা থাকবে না। আপনি আমাদেরকে দুর্নীতির কথা বলছেন? মানুষ জানে, পাকিস্তান আমলেও এমন দুর্নীতি হয়নি। অথচ আপনি আমাদেরকে দুর্নীতির জন্য দায়ী করছেন!

‘এসব বলে টিকতে পারবেন না। আমরা এবার খালি মাঠে গোল দিতে দিব না। জনগণকে নিয়ে মাঠে থাকবো। খালেদা জিয়াকে মুক্ত করে আমরা ভোটের মাধ্যমে এই সরকারকে অপসারণ করবো। কোনো নাশকতা দিয়ে নয়। আমরা ভোটের মাধ্যমেই সরকারকে পরাজিত করবো।

Reneta

এ সময় আওয়ামী লীগকে মিথ্যাচারের চ্যাম্পিয়ন উল্লেখ করে তিনি বলেন, মিথ্যাচারে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না৷ আমরাও পারবো না। অকথ্য ভাষায় মিথ্যা বলে তারা। তবে এসব মিথ্যাচার দিয়ে বেশিদিন টিকতে পারবে না।

মওদুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রেসক্লাবে বক্তব্য দিয়ে কাজ হবে না। ১লা অক্টোবর থেকে রেডি হয়ে যান।

জাতীয়তাবাদী প্রজন্ম’৭১ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সমাবেশে প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

ফের মেসিবিহীন জয় মিয়ামির, টানা দুই ম্যাচেই গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT