বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি।
শুক্রবারের ওই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে যৌথ সভা হয়েছে।
ঢাকা মহানগর ও আশেপাশের কয়েকটি জেলার সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। পরে সংবাদ সম্মেলনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশবাসির প্রতি আহবান জানান তিনি।






