আদালত

প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কটূক্তি অপসারণের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও অপসারণের ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রধানমন্ত্রীকে নিয়ে আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও অপসারণ চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার বিটিআরসির প্রতি মৌখিকভাবে এই নির্দেশ দেন। এসময় আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মঙ্গলবার শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরউদ্দীন আহমেদ। আবেদনে এই শিক্ষার্থী বলেছেন, গত ৬ ডিসেম্বর তিনি ইন্টারনেটে ছড়িয়ে পড়া আলালের একটি বক্তব্যের ভিডিও দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করা হয়েছে। যেটা ‘সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর’ বলে উল্লেখ করা হয়।

বিষয়:আলাল বিএনপি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…