অন্যান্য খেলা

প্রদর্শনী টুর্নামেন্ট খেলে করোনা পজিটিভ নাদাল

নাদাল টেনিস ম্যাচে জয় উদযাপন করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদাল টেনিস খেলোয়াড়, উচ্ছ্বাসে ভরা, টার্নার কোর্টে খেলছেন, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। দুবাইতে প্রদর্শনী টুর্নামেন্ট খেলে ফেরার পর টেস্টে পজিটিভ এসেছেন ৩৫ বর্ষী টেনিস কিংবদন্তি।

নাদাল টুইটার পোস্টে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানিয়েছেন, স্পেনে এসে পিসিআর টেস্ট করার পর কোভিড শনাক্ত হয়েছে তার দেহে।

খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে পোস্টে লিখেছেন নাদাল। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা করছেন। নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। নিজের সংস্পর্শে আসা সকলকে কোভিড সতর্কতার পরামর্শও দিয়েছেন।

সামনে শরীরের অবস্থা বিবেচনা করে খেলায় ফেরার সময়-সূচি ঠিক করবেন নাদাল। শারীরিক অবস্থার উন্নতি হলেই জীবনের বিকল্প বিষয়গুলোর কথা বিবেচনা করবেন।

প্রায় চার মাস পর গত শুক্রবার প্রদর্শনী টুর্নামেন্টে আবু ধাবিতে নিজের প্রথম ম্যাচে কোর্টে নেমেছিলেন নাদাল। ম্যাচে ব্রিটিশ অ্যান্ডি মারের বিপক্ষে সরাসরি সেটে হারেন স্প্যানিশ মহাতারকা।

বিষয়:আবু-ধাবি করোনা করোনাভাইরাস দুবাই নাদাল মারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…